1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যৌবন ফিরে পেতে বাঘারপাড়ার নকিমের পুরুষাঙ্গ কেটে হত্যা, অভিযুক্ত -২

  • মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

যৌবন ফিরে পেতে বাঘারপাড়ার নকিমের পুরুষাঙ্গ কেটে হত্যা, অভিযুক্ত -২

যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিম পাইকপাড়া গ্রামের বৃদ্ধ নকিম উদ্দিন হত্যা মামলায় দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ।

তদন্তে উঠে এসেছে, এ মামলার প্রধান অভিযুক্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজামা গ্রামের মৃত হানিফ আলীর ছেলে লিটন মালিথা নিজের যৌবন ফিরে পেতে অপর আসামি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আব্দুল বারেক কবিরাজের পরামর্শ অনুযায়ী তাকে হত্যা করে।

ডিবির ইন্সপেক্টর শহিদুল ইসলাম এই চার্জশিট দাখিল করেন। ডিবি সূত্র জানায়, আসামি লিটন মালিথা দীর্ঘদিন ধরে যৌন রোগে ভুগছেন।

তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদার কবিরাজ আব্দুল বারেকের স্মরণাপন্ন হন। কবিরাজ তাকে একজন মানুষের পুরুষাঙ্গ, অন্ডকোষ ও একটি চোখ উপড়ে আনতে পারলে হারানো যৌবন ফিরিয়ে দিতে পারবেন বলে জানান।

তখন থেকে লিটন ওইসব জোগাড় করার চেষ্টা করতে থাকেন। তারই ধারাবাহিকতায় ধান কাটার শ্রমিক সেজে যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে কাজ  নেন।

একইসাথে কাজ নেন নিহত বৃদ্ধ নকিম উদ্দীন। তারা রাতে একসাথে ঘুমাতেন। এরমধ্যে একরাতে নকিমকে খুন করে পুরুষাঙ্গ, অন্ডকোষ ও চোখ নিয়ে পালিয়ে মানিকগঞ্জ চলে যান লিটন।

৩০ মে সকালে নকিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মাজহারুল ইসলাম অজ্ঞাত পরিচয়দের আসামি করে বাঘারাপাড়া থানায় মামলা করেন।

পরে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে প্রথমে লিটনকে পরে বারেক কবিরাজকে আটক করে। মামলার তদন্তে উল্লিখিত দু’জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় চার্জশিট দিয়েছে ডিবি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews