রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। শনিবার দেবীর বোধনের মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসবের সূচনা হয়।
যশোরে এবার ৭০৮টি মন্দিরে পূজা হচ্ছে, যা গতবারের চেয়ে ৫৪টি বেশি। নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সর্বাত্মক উদ্যোগ নিয়েছে।
ভবদহ জলাবদ্ধ এলাকায় ভক্তরা আর্থিক সংকটে পড়লেও পূজা উদযাপন পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে। উৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

Leave a Reply