1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু১১৬ ফ্যাক্টর ইনজেকশন ভায়াল প্রদান

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

যশোর হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু১১৬ ফ্যাক্টর ইনজেকশন ভায়াল প্রদান

যশোর অফিস :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা কেন্দ্রের (এইচটিসি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল সকালে হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবীব।

অনুষ্ঠানে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে এইচটিসির জন্য ১১৬ ফ্যাক্টর ইনজেকশন ভায়াল প্রদান করা হয়। যা রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (হেমাটোলজি) ডা. মারুফ আল হাসান, যশোর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. গৌতম কুমার আচার্য্য,

ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান ডা. সেলিম রেজা, ফিরোজাবারি ডিজেবল চিলড্রেন হাসপাতালের চিফ ফিজিওথেরাপিস্ট ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের পরিচালক ইয়াসমিন আরা ডলি এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাজমুল আলম।

এছাড়া হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য ও যশোর শাখার সভাপতি নাসের মুস্তাফিজসহ বিপুলসংখ্যক রোগী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য শরীরে ১৩টি ফ্যাক্টর বা প্রোটিন কাজ করে। হিমোফিলিয়া রোগীর শরীরে এসব ফ্যাক্টরের ঘাটতির কারণে আঘাতের পর দীর্ঘসময় রক্তক্ষরণ হয়।

এছাড়া হাত-পায়ের জয়েন্টে ফোলা, দাঁত থেকে অতিরিক্ত রক্ত পড়া ইত্যাদি লক্ষণেও রোগটি চেনা যায়।যশোর হাসপাতালে এইচটিসি চালু হওয়ায় এখন থেকে হিমোফিলিয়া রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews