1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফেসবুকে পোস্ট দেখে প্রতিবন্ধী হোসনা আরার বাড়িতে সহকারী অ্যাটর্নি জেনারেল

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

ফেসবুকে পোস্ট দেখে প্রতিবন্ধী হোসনা আরার বাড়িতে সহকারী অ্যাটর্নি জেনারেল

যশোর অফিস :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ পোস্ট দেখে প্রতিবন্ধী হোসনা আরাকে আর্থিক সহায়তা দিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হোসনা আরার বাড়িতে আর্থিক সহায়তা দিতে ছুটে আসেন তিনি।

হোসনা আরা যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর বাগ গ্রামের দিনমুজুর আবু বক্করের মেয়ে।

জন্মের পর থেকেই হাত-পা বাঁকা হোসনা আরার। সেই সঙ্গে কথাও বলতে পারে না। প্রতিবন্ধী এই মেয়েটি হামাগুড়ি দিয়েও চলাফেরা করতে পারে না। হোসনা আরার সারাদিন কাটে জরাজীর্ণ হুইল চেয়ারে বসে। তাই একটি হুইল চেয়ারের আকুতি জানিয়েছেন হোসনা আরার মা।

এ নিয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে (Nazrul Juel) নামে ফেসবুক আইডি থেকে “একটি হুইল চেয়ারের জন্য অসহায় মায়ের আকুতি” এমন একটি পোস্ট দিলে সেই পোস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেনের নজরে আসে।

এরপর তিনি খোঁজখবর নিয়ে শনিবার দুপুরে প্রতিবন্ধী হোসনা আরার বাড়িতে ছুটে আসেন এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।

যেকোনো প্রয়োজনে আমাকে জানাবে। আমি সব সময় হোসনা আরার পাশে আছি এমন সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। এবং তার সুস্বাস্থ্য কামনা করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেন।

অর্থিক সহায়তা পেয়ে হোসনা আরার মা বলেন- উজ্জ্বল হোসেন একজন ভালো মানুষ। তিনি মহৎ মানসিকতার পরিচয় দিয়েছেন। আমি তার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকবো এবং আল্লাহ যেনো তাকে ভালো রাখে সে জন্য সবসময় দোয়া করবো।

এসময় সহকারী অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন-ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হোসেন মিন্টু, নাভারণ ইউনিয়ন যুবদল নেতা রিপন হাসান, উপজেলা ছাত্রদল নেতা আলমগীর হোসেন ও যুবদলের নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews