1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নাশকতা মামলায় চার্জশিট, বিএনপি নেতা অমিত-সাবু-খোকনসহ ৮০ জনের অব্যাহতি

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

যশোরে নাশকতা মামলায় চার্জশিট, বিএনপি নেতা অমিত-সাবু-খোকনসহ ৮০ জনের অব্যাহতি

যশোর অফিস :

যশোরে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মারুফুল ইসলাম মারুফসহ ৮০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় অব্যাহতির আবেদন করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই কবির হোসেন মোল্যা এ চার্জশিট আদালতে দাখিল করেন। অভিযুক্তরা হলেন শংকরপুর জমাদ্দারপাড়ার মৃত নূর-উন-নবীর দুই ছেলে খুরশিদ আলম বাবু ও আশিকুল আলম অনি,

আলমনগরের মৃত আনোয়ার হোসেনের ছেলে আশরাফুজ্জামান এবং কাজীপুর গ্রামের মৃত নুরুল হক সরদারের ছেলে অজিয়ার রহমান।

মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ১ নভেম্বর বিএনপির ডাকা অবরোধ চলাকালে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া এলাকায় নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করে এবং ৭টি ককটেল, বাঁশের লাঠি ও ইটের খোয়া উদ্ধার করে। পরে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা হয়।

তদন্ত শেষে আটক আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দেওয়া হয়েছে। তবে এজাহারনামীয় ৫৭ জন এবং সন্দেহভাজন হিসেবে আটক হওয়া ২৩ জনের বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় অব্যাহতির আবেদন জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews