বাঘারপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা ও সাবেক শিক্ষা সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রিজাউল ইসলাম, সদস্য সচিব শরীফ মো. জালাল উদ্দীন, সদস্য হাফিজুর রহমান, মো. তবিবার রহমান, লিয়াকত আলী, নারায়ণ চন্দ্রসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ।
মতবিনিময় শেষে উপজেলার রায়পুর ইউনিয়নে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান নারায়ণ চন্দ্র এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান জিএম আজগর আলী।
মুক্তিযোদ্ধারা জানান, এ ধরনের মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ঐক্য ও কার্যক্রম আরও সুসংহত হবে।

Leave a Reply