1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর রিজিয়নের পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক (প্যান) গঠন সভা অনুষ্ঠিত

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

যশোর রিজিয়নের পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক (প্যান) গঠন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর রিজিয়নের তিনটি জেলা যশোর, মেহেরপুর ও কুষ্টিয়ার ৫টি উপজেলা কুষ্টিয়া সদর, মেহেরপুর সদর, মুজিবনগর, বাঘারপাড়া ও কেশবপুর এর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর কো-অর্ডিনেটর ও পিস অ্যাম্বাসেডর এর সমন্বয়ে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্ক (প্যান) গঠন সভা অনুষ্ঠিত

হয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার সকাল ১০টায় যশোরের আরআরএফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সভাটির আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প,

যা যুক্তরাজ্যের এফসিডিও’র অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলার পিস অ্যাম্বাসেডর অধ্যাপক আলাউদ্দিন এবং সঞ্চালনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ।

আলোচনায় বক্তারা বলেন, নবগঠিত পিস অ্যাম্বাসেডর নটেওয়ার্ক (প্যান) কমিটি সহিংসতা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি রক্ষা, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গঠনে কার্যকর ভূমিকা রাখবে। সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এটি শান্তি ও সম্প্রীতিমূলক সমাজ গঠনের এক অনন্য উদ্যোগে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন—যশোর রিজিয়নের রিজিয়নাল কোঅর্ডিনেটর মো: খোরশেদ আলম, কুষ্টিয়া সদর উপজেলার বিএনপি নেতা ও পিস অ্যাম্বাসেডর মো মঞ্জুরুল ইসলাম, সমন্বয়কারী অধ্যাপক মোহা. শফিকুল ইসলাম ও অন্যান্য পিস অ্যাম্বাসেডরগণ, মেহেরপুর সদর উপজেলার সেচ্ছাসেবক দলের সভাপতি মো: আজমুল হোসেন মিন্টু, মহিলা দলের সভাপতি সায়্যেদাতুন্নেছা নয়ন, এস এম মুজাহিদ আল মুন্না সাংবাদিক ও সমন্বয়কারি,

জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মো: সিরাজ উদ্দিন, মুজিবনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো: সাবদার আলি, সমন্বয়কারি মো: ওয়াজেদ আলি খান, বাংলাদেশ জামায়েত ইসলামির উপজেলা সেক্রেটারি মো: খায়রুল বাশার, ও অন্যান্য পিস অ্যাম্বাসেডরগণ, বাঘারপাড়ার বিএনপি নেতা মো: মাসুদ আলম টিপু পিস অ্যাম্বাসেডর,

মহিলা দলের সাভানেত্রি দিলরুবা পারভিন, পুজা উদযাপন কমিটির সেক্রেটারি প্রণয় কুমার বিশ্বাস পিস অ্যাম্বাসেডর, সমন্বয়কারি মো: ইকরামুল কবির মিঠু, কেশবপুর উপজেলার বার্তমান সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আলাউদ্দিন আলা পিস অ্যাম্বাসেডর, সমন্বয়কারি মো: মুনছুর আলি, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও সুফিয়া পারভিন শিখা পিস অ্যাম্বাসেডর প্রমুখ।

সভা শেষে সর্বসম্মতিক্রমে পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠন করা হয়। এতে কুষ্টিয়া সদর উপজেলার অধ্যাপক মোহ. শফিকুল ইসলাম কো-অর্ডিনেটর, মেহেরপুর উপজেলার সায়্যেদাতুন্নেছা নয়ন ও কেশবপুর উপজেলার মো: মুনছুর আলিকে সহসমন্বয়কারী নির্বাচিত করা হয়। ৫টি উপজেলার প্রতিনিধি নিয়ে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠন করা হয়।

এক বছরের কর্মপরিকল্পনায় স্থানীয় শান্তি ও সহাবস্থান জোরদার করা, আগামি প্যান সভা মুজিবনগরে আয়োজন করা, ভার্চুয়াল মিটিং হবে দুই মাসে একবার, রাজনৈতিক দলের সংলাপ অনুষ্ঠিত হবে, ধর্মীয় নেতাদের সাথে সংলাপ ও মেহেরপুরে সর্ব ধর্মীয় ঐক্য পরিষদ গঠনের পদক্ষেপ গ্রহণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন যশোর রিজিয়নের মাঠ সমন্বয়কারী মো: আশরাফুজ্জামান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews