আজ ১৭/০৭/২০২২ দুপুর ২.টায় যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত। পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।
অপরাধ সভার শুরুতেই জুন/২০২২ কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
জুন/২০২২ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-
বিশেষ পুরস্কার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর। শ্রেষ্ঠ ও চৌকস সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর। শ্রেষ্ঠ ও চৌকস অফিসার ইনচার্জ হয়েছেন জনাব কামাল হোসেন ভূঁইয়া, অফিসার ইনচার্জ, বেনাপোল পোর্ট থানা, যশোর। বিশেষ পুরস্কার জনাব রুপন কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা(ডিবি)শাখা, যশোর।
বিশেষ পুরস্কার এসআই(নিঃ) মোঃ মফিজুল ইসলাম, পিপিএম, জেলা গোয়েন্দা(ডিবি)শাখা, যশোর।
জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ) হয়েছেন জনাব মোঃ সোহেল রানা, বেনাপোল পোর্ট থানা, যশোর।
জেলার শ্রেষ্ঠ বিট কর্মকর্তা হয়েছেন এসআই(নিঃ) মোঃ এনামুল হক চৌগাছা থানা, যশোর ।
জেলার শ্রেষ্ঠ এএসআই(নিঃ) জনাব মোঃ সোহেল রানা , চাঁচড়া পুলিশ ফাঁড়ী, কোতয়ালী মডেল থানা , যশোর।
এছাড়াও তিনজন গ্রাম পুলিশকে তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত তিনজন গ্রাম পুলিশ সদস্যরা হলেন- গ্রাম পুলিশ/ শ্রী হাজারী , ৫ নং পুটখালী ইউনিয়ন বেনাপোল পোর্ট থানা, যশোর। মোঃ তোবারক হোসেন, ১০ নং শার্শা ইউনিয়ন, শার্শা থানা, এবং
মোঃ জয়নাল আবেদিন , ১১ নং রামনগর ইউনিয়ন, কোতয়ালী মডেল থানা, যশোর।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন,পিপিএম, পুলিশ সুপার, পিবিআই যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
Leave a Reply