বৃহস্পতিবার সকালে যশোর সদরের ঐতিহ্যবাহী ইছালী মাধ্যমিক বিদ্যালয়র কনফারেন্স রুম এসএসসি পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান শিক্ষক মো.রবিউল ইসলাম এর সঞ্চালনে ও ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাতীয়তাবাদী কৃষক দলের ইছালী ইউনিয়ন আহ্বায়ক মো. হারুন আর রশিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তৃতা রাখেন,
স্বপ্নচারী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন, ইছালী মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম হাফিজ শরিফ, ইছালী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফ আলী,
ইছালী মডেল কলেজের প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম,ফার্মেসিস্ট ওলিয়ার রহমান, বিদ্যালয় সাবেক ছাত্র ও সুধীজন মোঃ নাহিদ হাসান,
এসএসসি প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শ্রেণী শিক্ষক মনি শংকর কুমার ঘোষাল, ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান শিক্ষক ফলাফল ও পাঠ আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোস্তাক হাসান মিন্টুর উপস্থাপনায় স্বপ্নচারী আইডিয়াল স্কুলের সৌজন্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সবশেষে অভিভাবকদের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়।

Leave a Reply