1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ভারতীয় ও বাংলাদেশী আটক

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যশোরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ভারতীয় ও বাংলাদেশী আটক

শহিদ জয়, যশোর অফিস :

যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকা থেকে ১২৫ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল বিদেশী মদসহ এক ভারতীয় ও এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি জানায়, আটককৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধোবা গ্রামের ইন্দ্রজিৎ হালদার (৩৮) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭)। তাদের বহন করা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৪ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে ফেন্সিডিল ও মদ এনে যশোর হয়ে ঢাকায় পাচারের চেষ্টা করছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে।

মাদকদ্রব্য ও চোরাকারবারী আটক অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মাদকদ্রব্যসহ যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews