1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার

  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার

স্টাফ রিপোর্টার :

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ,

দেশের ইতিহাসে সংঘটিত সকল গণহত্যার বিচার এবং উভয় কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৬ সেপ্টেম্বর ) বাদ আসর উপজেলার দোহাকোলা ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি মাওলানা বেলাল হোসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক মাওলানা ফজলুল করিমের পরিচালনায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন—

“সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব নয়। ক্ষমতাসীন ও বিরোধী দলের বাইরে জনগণের বিকল্প রাজনৈতিক শক্তিকে মাঠে নামার সুযোগ না দিলে দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশে মুজাহিদ কমিটি বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা ওলিয়ার রহমান, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আবু তাহের, খাজুরা সাংগঠনিক শাখার সহ-সভাপতি মুফাসসির, আনিসুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, জুলাই সনদে উত্থাপিত প্রস্তাবনা বাস্তবায়ন ছাড়া জাতির মুক্তি নেই। রাজনৈতিক দলগুলোর স্বেচ্ছাচারিতা বন্ধ করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী সংস্কার জরুরি হয়ে পড়েছে।

সমাবেশ শেষে হাজারো দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইসলামী আন্দোলন অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews