যশোরের ঝিকরগাছা উপজেলায় শারদীয় দুর্গাপূজা নিরাপদ নির্বিঘ্ন ও সামাজিক সম্প্রীতির দৃঢ় বন্ধনে উদযাপনের লক্ষ্যে উপজেলা বিএনপি’র সহিত রাজাপুর মাঠপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬সেপ্টেম্বর সকাল ১০ টায় মন্দির কমিটির সভাপতি কার্তিক দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ,উপজেলা বিএনপি’র সভাপতি ,সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল।
এ সময প্রধান অতিথি মন্দিরের স্বাভাবিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সভাপতির নিকট আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আল-জিহাদী বাবলু,
থানা বিএনপি’র সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরাফাত কল্লোল,
সেচ্ছাসেবক দলের নেতা তারেক মাহমুদ শরীফ সহ যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply