যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬(সেপ্টেম্বর) বিকেলে ঝিকরগাছা বাজার কপোতাক্ষ ব্রিজ সংলগ্ন চত্বরে উপজেলা জামায়াত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে আয়োজন করে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে,সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও মেয়র প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ,
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম,অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক মিজানুর রহমান,
আবিদুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, হা:রেজাউল ইসলাম,মুফতি আবু জাফর,পৌর আমির মাওলানা আব্দুল হামিদ ও ইসা মাহমুদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের আমীর ও সেক্রেটারি, সাংবাদিকসহ বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ।

Leave a Reply