1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেকটিফাইড স্পিরিট ও গাঁজাসহ ৩ জন আটক

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে
রেকটিফাইড স্পিরিট ও গাঁজাসহ ৩ জন আটক

বিশেষ প্রতিনিধি :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তা ও কর্মচারীদের অভিযানে রেকটিফাইড স্পিরিট ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর যশোরের চৌগাছা ও বেনাপোল এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চৌগাছার পুড়াপাড়া খালপাড়ায় অভিযান চালিয়ে আক্তার হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে ৫ লিটার রেকটিফাইড স্পিরিটসহ আটক করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

অন্যদিকে, চৌগাছার জগন্নাথপুর পূর্বপাড়া থেকে মো. আলমগীর হোসেন টুকু (৪০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

পরে চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।

এছাড়া, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আমিরুল সর্দার (৩৫) কে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজী নাজিব হাসান তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেনের নেতৃত্বে একটি টিম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews