1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মধ্যরাতে তালা ভেঙে তিনজনকে অজ্ঞান করে টাকা ও সোনা লুট

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যশোরে মধ্যরাতে তালা ভেঙে তিনজনকে অজ্ঞান করে টাকা ও সোনা লুট

যশোর অফিস :

যশোরে মধ্যরাতে একটি বাড়িতে ঢুকে এক পরিবারের তিনজনকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের সাড়াপোল রূপদিয়া গ্রামে বুধবার দিবাগত রাতে । আহত অবস্থায় তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন ওই গ্রামের মফিজুর রহমান, তার স্ত্রী শামীমা ও ছেলে মারুফ বিল্লাহ।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতে তারা সবাই ঘুমিয়ে পড়েন।

রাতের আঁধারে ডাকাতদল বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে স্প্রে জাতীয় কোনো কিছু ব্যবহার করে তিনজনকে অজ্ঞান করে এবং ঘরে থাকা এক লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়।

ভোরে পাশের বাড়ির লোকজন প্রধান গেট খোলা দেখে ভেতরে প্রবেশ করলে ভুক্তভোগীদের অচেতন অবস্থায় পায়। পরে তারা দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্তারিত খোঁজখবর নিচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews