1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পৌরসভার সার্ভেয়ার (ভারপ্রাপ্ত)সহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

যশোরে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পৌরসভার সার্ভেয়ার (ভারপ্রাপ্ত)সহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে যশোর পৌরসভার সার্ভেয়ার (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার শহরের বকচর ষষ্টিতলাপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
অপর আসামিরা হলো, বকচর হুশতলা এলাকার মেসবাহ উদ্দিন আহম্মেদের ছেলে বাহাউদ্দিন আহেম্মদ ও পশ্চিম বারান্দীপাড়া কদমতলা এলাকার শেখ আব্দুল ওয়াজেদের ছেলে শেখ আশরাফুর রহমান।

মামলার অভিযোগে জানা গেছে,অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ বকচর মৌজার এসএ ২৩৭ ও আরএস ৬০২ দাগের ২ দশমিক ৪২ শতক জমি ক্রয় করেন অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজুর কাছ থেকে। জমির চৌহদ্দি অনুযায়ী পূর্বে ৮ ফুট রাস্তা ম্যাপে উল্লেখ আছে। তিনি পৌরসভা থেকে ভবনের নকশা অনুমোদন ও ভবন নির্মাণ করে বসবাস করছেন।

ইসতিয়াকের জমির পাশের জমি তহমিনা খাতুন, এমদাদ হোসেন ও নাহিদা ফেরদৌস মুক্তার কাছে বিক্রি করেন আসামি শেখ আশরাফুর রহমান। আসামি শেখ আশরাফুর রহমান জমি বিক্রি সময় দশমিক ৪৮ শতক জমি রাস্তা হিসেবে উল্লেখ করে বিক্রি করেছিলেন ইসতিয়াকের জমির মালিকের কাছে।
২০২৪ সালের ৮ মার্চ আসামি বাহাউদ্দিন, আশরাফুর ও জামিয়া কোরআনীয়া মাদ্রাসার সম্পাদক আব্দুল শহিদ লোকজন নিয়ে এ জমি মাপজোক করেন। এ সময় তারা রেজিস্ট্রি করা নয় এমন একটি বিনিময় দলিল দেখিয়ে এ রাস্তার ভিতর তাদের জমি আছে ব্যবহার দাবি করে।

এ ঘটনায় ওই বছরের ২৭ মার্চ ইসতিয়াক আহমেদ নির্বাহী আদালতে একটি মামলা করেন। যার সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন যশোর পৌরসভাকে।

চলতি বছরের ১৮ মার্চ পৌরসভার সার্ভেয়ার (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান ঘটনাস্থলে যেয়ে উভয় পক্ষের কাগজপত্র গ্রহণ করেন। তদন্ত কর্মকর্তা সার্ভেয়ার হাফিজুর রহমান আসামিদের সাথে যোগসাজসে জাল বিনিময় পত্র ও মৃত ব্যক্তির নোটারি পাবলিকের সীল স্বাক্ষর যুক্ত কাজগপত্র সত্য বলে আদালতে জমা দেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews