সদর উপজেলার হুদা জগমোহনপুর গ্রামের কুদ্দুস ডাক্তারের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হলে স্থানীয় জনগণ টের পেয়ে সক্রিয় ডাকাত ৩জন সদস্যকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতদের দখল হতে একটি হাইডোলিং কার্টিং প্লাস (ফাইটার) ও একটি গাছীদা উদ্ধার করেছে। স্থানীয় জনগণ ডাকাতদের গণ পিটুনী দিয়েছে।
এরা হচ্ছে, ফরিদপুর জেলার সালথা থানার যগিকান্দা গ্রামের ওহাব মাতুব্বরের ছেলে শফিক মাতুব্বর, একই থানার পুরুরা সাধুপাড়া গ্রামের চুন্নু মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর ও একই জেলার মধুখালী থানার মেছড়দিয়া গ্রামের হারুন বিশ^াসের ছেলে মনির হোসেন। এসময় তাদের সহযোগী ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বাকী শেখ এর ছেলে আব্দুল্লাহসহ অজ্ঞাতনামা ৬/৭জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে গেছে।
এঘটনায় মঙ্গলবার বিকালে যশোর কোতয়ালি থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। মামলাটি করেন, সদর উপজেলার হুদা রাজাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বাঁশিকুল ইসলাম।
মামলায় বাদি উল্লেখ করেন,গত ২২ সেপ্টেম্বর বাদি রাতে খাওয়া দাওয়া শেষে বাড়িতে ঘুমিয়ে পড়েন। ওই দিন দিবাগত গভীর রাত আড়াইটার সময় হুদা জগমোহনপুর গ্রামের জনৈক কুদ্দুস ডাক্তারের বাড়িতে একদল ডাকাত ডাকাতি করার জন্য সমবেত হয়। তখন কুদ্দুস ডাক্তার এর বাড়ির লোকজন টের পেয়ে তারা ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে স্থানীয় লোকজন একই গ্রামের জনৈক এনামুল হোসেন বাড়ির দিকে আসলে বাদিসহ এলাকার স্থানীয় জনসাধারণ ডাকাতদের ধাওয়া করে।
এসময় ডাকাত সদস্যরা রাত পৌনে ৩ টার সময় হুদা রাজাপুর গ্রামের বাদির বাড়ির পূর্বপাশে যশোর টু মাগুরা সড়ক সংলগ্ন বাগানের মধ্য থেকে উল্লেখিত আসামীদের জনগন আটক করে। ৪ নং আসামীসহ অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত সদস্য ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের আটকের সাময় স্থানীয় জনগনের হাতে গণধোলাইয়ের শিকার হন ডাকাত সদস্যরা।
পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাত সদস্যদের দখল হতে ডাকাতি করার মালামাল উদ্ধার জব্দ করেন। পরে বাদি থানায় এসে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করেন।
আসামীদের মধ্যে সোহেল মাতুব্বরের বিরুদ্ধে ফরিদপুর নগরকান্দা থানায় দু’টি,সালথা থানায় ডাকাতি প্রস্তুতি,অস্ত্রসহ ৪টি মামলা চলমান রয়েছে।

Leave a Reply