1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নারী ব্যবহার করে প্রতারণায় ফেলে চাঁদাদাবি ও আদায়ের অভিযোগে মামলা

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

যশোরে নারী ব্যবহার করে প্রতারণায় ফেলে
চাঁদাদাবি ও আদায়ের অভিযোগে মামলা

বিশেষ প্রতিনিধি :

প্রতারণা চক্রের খপ্পড়ে পড়ে নগদ ১১ হাজার টাকা দিতে বাধ্য হয়ে পরে ১০ হাজার টাকা উদ্ধারের ঘটনায় ঘটেছে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মামলা হয়েছে। মামলাটি করেন, ঠাকুরগাঁও জেলার বালিডাঙ্গী উপজেলার ভানোর দীঘিরপাড়া গ্রামের একরামুল হকের ছেলে যশোর সেনা নিবাসে কর্মরত সৈনিক সাগর আলী।

মামলায় আসামী করেন, প্রতারক চক্রের সক্রিয় সদস্য যশোর সদর উপজেলার ভেকুটিয়া সুজলপুর গ্রামের সিরাজুল ইসলাম (৫৩) ও তার ছেলে বাইতুল আমান সাগর (২৯), নজরুল ইসলামের ছেলে সোহাগ আলী (২০) এবং এড়েন্দা গ্রামের গোলাম হোসেনের মেয়ে রিনা খাতুন সোনিয়া (৩১)।

মামলায় সাগর আলী উল্লেখ করেন, ১ থেকে দেড় মাস পূর্বে প্রতারক চক্রের সক্রিয় সদস্য রিনা খাতুন সোনিয়া আক্তারের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায় দু’জনের কথাবার্তার যোগাযোগের মোবাইল নাম্বার আদান প্রদান করা হয়। এরপর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ হতো। তাদের মাধ্য নিয়মিত কথা হতো। রিনা খাতুন সোনিয়া নিজের বয়স ২১ বলে জানায়। গত ১৩ সেপ্টেম্বর সোনিয়া ফোন করে সাগর আলীকে দেখা করতে বলে। সাগর আলী প্রথমে দেখা করতে রাজী না হলে তাকে অনেক অনুরোধ করে।

পরে সাগর আলী ওই দিন বিকাল সাড়ে ৩ টায় যশোর শহরতলী ধর্মতলায় একটি চায়ের দোকানে দেখা করেন। সেখানে দু’জনে চা পান করে ওই নারী সাগরকে অন্যত্র ঘুরতে যেতে বলে। প্রথমে রাজী না হলে পরে তার সাথে মুড়লী মোড়ে বেড়াতে যান। পরে সুজলপুর উত্তর পাড়াস্থ গ্রামে তার এক বান্ধবীর বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে বিকাল সোয়া ৪ টার সময় ওই বাড়িতে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বলে রিনা খাতুন সোনিয়া।

তিনি রাজি না হলে তাকে নানা ভাবে জড়িয়ে ধরে। ঘরের লাইট বন্ধ করতে চাইলে সে লাইট বন্ধ করে না। ওই সময় রিনা খাতুন সোনিয়ার সহযোগীরা গোপনে মোবাইল ফোনে তা ধারন করে। এরপর তা দেখিয়ে প্রতারণা করা ফাঁদ পাতে। প্রথমে সাগর আলীর কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই সেনা সদস্য মানসম্মনের ভয়ে বাইরে তার এক পরিচিত একজনের কাছে ফোন করে প্রতারক চক্রের দেয়া মোবাইল নাম্বারে বিকাশের মাধ্যমে ১১ হাজার টাকা এনে দেয়।

টাকা পাওয়ার পর সেনা সদস্যকে ছেড়ে দেন। পরদিন ১৪ সেপ্টেম্বর রিনা খাতুন সোনিয়া ফের ওই যুবককে ফোন করে তার কাছে ২৫ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। টাকা না পেয়ে ওইদিন সকালে রিনা আ্ক্তার সোনিয়া সেনানিবাসে সাগর আলীর ইউনিটে গিয়ে অভিযোগ করেন। ইউনিটের উর্ধতন কর্মকর্তারা বিয়য়টি তদন্ত করতে সোনিয়ার বাড়িতে যান এবং তার মোবাইল ফোনসেট জব্দ করেন। জব্দকৃত মোবাইল ফোন যাচাই বাছাই করে দেখেন উক্ত মোবাইলে অধিকাংশ সরকারি চাকরিজীবিদের ছবি ও ভিডিও দেখতে পান।

যাদের নানা ভাবে প্রতারণা ফেলা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্মকর্তারা বুঝতে পারেন এবং ওই বাড়ি থেকে চাঁদা স্বরুপ নেয়া ১১ হাজারের মধ্যে ১০ হাজার টাকা উদ্ধার করেন। প্রতারক চক্রটি বিভিন্ন মানুষকে টার্গেট করে তাদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়ে থাকে বলে সেনা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত হন।

পরে প্রতারণার শিকার সাগর আলীকে মামলা করতে বলে। সাগর আলী বাদি হয়ে উক্ত প্রতারণক চক্রের বিরুদ্ধে অবৈধভাবে গতির্ধো পূর্বে আটক করে চাঁদাদাবি ও চাঁদা আদায়ের অভিযোগ তুলে নিয়মিত মামলা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের ধরতে অভিযান শুরু করেছেন।

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews