1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নোয়াখালী-১ বিএনপির মনোনয়ন দৌড়ে প্রবীণ তিন আইনজীবীর সাথে এক তরুণের লড়াই

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

নোয়াখালী-১ বিএনপির মনোনয়ন দৌড়ে প্রবীণ তিন আইনজীবীর সাথে এক তরুণের লড়াই

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন দৌড়ে সক্রিয় হয়ে উঠেছেন সংসদীয় আসন ২৬৮নোয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী নেতারা। দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ, মাঠের আন্দোলনে সক্রিয়তা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ- এসব কর্মকাণ্ডের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। মনোনয়ন দৌড়ে পুরনো, পরীক্ষিত নেতৃত্বের পাশাপাশি তরুণ, উদীয়মান এবং প্রবীণ আইনজীবী নেতারাও নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। নোয়াখালী জেলায় ছয়টি আসন নিয়ে গঠিত এবং বৃহত্তর নোয়াখালী জেলার প্রতিটি আসনই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

একেক আসনে একেক রকম প্রার্থী ও রাজনৈতিক সমীকরণ, আবার কোনো কোনো আসনে মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে দ্বন্দ্ব ও বিতর্ক। জেলা থেকে শুরু করে, উপজেলা সব ইউনিটেই দলীয় মনোনয়নের জন্য চলছে তোড়জোড়, গুঞ্জন এবং অবস্থান জানান দেওয়ার প্রতিযোগিতা। আগামী নির্বাচনে কারা কারা বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন, তা এখনো স্পষ্ট না হলেও শুরু হয়ে গেছে অবস্থান শক্ত করার রাজনৈতিক কৌশল ও মাঠ দখলের লড়াই।

২৬৮-নোয়াখালী ১ আসনে বিএনপির চার নেতাই মনোনয়নের আশাবাদী, এই আসনের সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ২০০৮ সালে বিপুল ভোটে জয়লাভ করেন, বিগত সময়ের নির্বাচন ফ্যাসিস্ট সরকারের নিজেদের মনগড়া ছিল, তাই সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেনি, মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে।

নির্বাচনী এলাকা নোয়াখালী- ১ আসনটি অতি গুরুত্বপূর্ণ। ফলে আসনটিতে বিএনপির ৩ জন প্রবীণ ও তরুণ নেতা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থাপন করছেন। পুনরায় মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এ আসনে বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ,প্রবীণ আইনজীবী নোয়াখালী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজল মনোনয়ন প্রত্যাশী, তিনি আন্দোলন সংগ্রামে সব সময় ছিলেন রাজপথে। তিনি দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে বিভিন্ন সময় নির্বাচনের করার অফার থাকলেও ফ্যামিলি জটিলতায় নির্বাচন থেকে দূরে ছিলেন, তিনি এই নির্বাচনে মনোনয়নের আশাবাদী।

এছাড়াও ১৯৯১-১৯৯৬ সাবেক দুইবারের
সংসদ সদস্য এডভোকেট সালাউদ্দিন কামরান মনোনয়নের আশাবাদী।

এই আসনের তরুণ প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন,
তিনি ও মনোনয়ন প্রত্যাশী ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews