1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ার ধানকাটার শ্রমিক নকিম হত্যায় দুইজন অভিযুক্ত

  • সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৬ বার পড়া হয়েছে

বাঘারপাড়ার ধানকাটার শ্রমিক নকিম হত্যায় দুইজন অভিযুক্ত

বাঘারপাড়ার পশ্চিম পাইকপাড়া গ্রামের বৃদ্ধ নকিম উদ্দিন হত্যা মামলায় দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম।

অভিযুক্ত আসামিরা হলো, চুয়াডাঙ্গার সদরের মোহাম্মদ জামা গ্রামের মৃত হানিফ আলী মালিথার ছেলে লিটন মালিথা ও দামুড়হুদার লোকনাথপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে কবিরাজ আব্দুল বারেক ।

মামলার অভিযোগে জানা গেছে, বাঘারপাড়ার পশ্চিম পাইকপাড়া গ্রামের বেনজির আহমেদ ছাতিয়ানতলা বাজার থেকে ধুপখালী গ্রামের নকিম উদ্দিনসহ তিনজনকে ধানকাটার শ্রমিক হিসেবে বাড়ি নিয়ে যান।  ২ দিন কাজ করার পর একজন চলে যান। নকিম ও লিটন তার বাড়িতে কাজ করছিল।

৩০ মে সকালে ঘুম থেকে না উঠায় বেনজির আহমেদ ঘরের সামনে ডাকাডাকি করেন। কোন সাড়া না পেয়ে তিনি দরজা খুলে ঘরে ঢুকে নকিম উদ্দিনের মৃতদেহ খাটের উপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

সুরতহাল রিপোর্ট তৈরি করতে গিয়ে পুলিশ দেখতে পায় নিহত বৃদ্ধের চোখের মনি, পুরুষাঙ্গ এবং অণ্ডকোষ ছিল না।

এ ঘটনায় নিহতের ছেলে মাজহারুল ইসলাম বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে বাঘারাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পান।

ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে মানিকগঞ্জের ঘিওর উপজেলার চর ঘিওর হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে লিটন মালিথা আটক করে।

এ সময় তার স্বীকারোক্তিতে বিচালীর গাদার ভেতর লুকিয়ে রাখা কর্তন করা পুরুষাঙ্গ, অ-কোষ ও চোখের মনি উদ্ধার করা হয়। পরে লিটনের দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন চুয়াডাঙ্গার দামুড়হুদার লোকনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তান্ত্রিক কবিরাজ আব্দুল বারেককে আটক করা হয়।

কবিরাজ আব্দুল বারেকের পরামর্শে চির যৌবন পাওয়ার আসায় লিটন মালিথা বৃদ্ধ নকিম উদ্দিনকে খুন করে। এরপর লিটন তার পুরুষাঙ্গ, অণ্ডকোষ ও চোখের মনি চাকু দিয়ে কেটে নিয়ে যায় বলে তারা স্বীকার করেন।

এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত দুইজনকে আটক দেখানো হয়েছে।সূত্র দৈনিক স্পন্দন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews