1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কার্গো ট্রাক আটক

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কার্গো ট্রাক আটক

যশোর অফিস :

বেনাপোলে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, ঔষধ, মোটরসাইকেলের টায়ার ও বিভিন্ন কসমেটিকস সামগ্রীসহ একটি কার্গো ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর নির্দেশনায় বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। এসময় বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে মাগুরা কার্গো সার্ভিসের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) আটক করে তল্লাশি করা হয়।

পরে ট্রাকটি বেনাপোল বিওপিতে নিয়ে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৭৬টি শাড়ি, ২১৫টি থ্রি পিস, ২টি মোটরসাইকেলের টায়ার, ১০ হাজার ৬৯৩ পিস ঔষধ এবং ৭৪ হাজার ৪৫৫টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কার্গো ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা।

অভিযানে আটককৃতরা হলেন মাগুরা জেলার হাজি রোড কলেজ পাড়া গ্রামের নাদের মোল্লার ছেলে আব্দুল মালেক (৪৬), একই জেলার শিবরামপুর গ্রামের প্রশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)।

জিজ্ঞাসাবাদে তারা জানায়,বেনাপোলের নামাজগ্রামের বাসিন্দা বিল্লালের কাছ থেকে ২০ হাজার টাকার চুক্তিতে মালামালগুলো ঢাকা মিরপুরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মালামালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন,

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে বাংলাদেশে শাড়ি, থ্রি পিস, ঔষধ ও কসমেটিকস পাচার বেড়ে গেছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews