1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাঠান পাইকপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

পাঠান পাইকপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

যশোরের বাঘারপাড়ার পাঠান পাইকপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমারের পোদ্দারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছেন। ০৮মার্চ ২০২১ ইং তারিখে দৈনিক গ্রামের কাগজ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে চারটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, গ্রন্থাগার সহকারি, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ্য প্রহরী নিয়োগ। এ নিয়োগে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।

একই সাথে অবৈধভাবে রাতের আধারে নিয়োগ দেওয়ার অভিযোগ করছে ভুক্তভোগী চাকরি প্রত্যাশীরা। সম্প্রতি নৈশ্য প্রহরী পদে আবেদনকারী পাঠান পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে ভুক্তভোগী শাকিল হোসেন, চাকরি পাওয়ার আশায় প্রধান শিক্ষক উজ্জল কুমার পোদ্দারকে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন চেক এর মাধ্যমে।

ইতিমধ্যে উজ্জল কুমার পোদ্দার নামে পাঁচ লক্ষ টাকার চেক মামলা পর্যন্ত করেছেন। ৫ লক্ষ টাকার ঘটনা জানার জন্য এই প্রতিবেদক ঘটনাস্থলে গেলে বেরিয়ে আসে ঢোলের বিড়াল। বিগত সময়ে প্রধান শিক্ষক ও সভাপতি এর কাছ থেকে পয়সার লেনদেন করার কারণে ভিতরে বনিবনা না হয় নিয়োগ একাধিকবার স্থাগিত হয়ে যায়।

এরই মধ্যে ৫ আগস্ট গণঅভ্যুত্থান ঘটলে সভাপতিরও অবসান ঘটে আসে নতুন সভাপতি।সারাদেশে নতুন নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ সরকার। কিন্তু সেসব তোয়াক্কা না করেই ব্যাক ডেট করে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি কিস্তিতে দেখানো হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন। চাকরি প্রত্যাশী আবেদনকারী সহ স্থানীয় জনমনে পক্ষ বেদ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।

সরোজনী প্রত্যক্ষ করে জানা যায় পাঠান পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয় কর্মচারী নিয়োগে অর্থের লেনাদেনা ও কিছু পদে রাজনৈতিক দলের ভাগাভাগি সহজ না হওয়াতে পুনরায় ২০২২ সালে ও ২০২৩ সালের আবারও সার্কুলার দেওয়া হয় একই প্রকৃয়ায় একই পদে নানান জটিলতায় নিয়োগ প্রকৃিয়া সম্ভব হয়ে ওঠে না তার মাঝে আবার ২০২৫ সালের ৫ই আগস্ট দেশের সরকার পরিবর্তনের মাঝে নিয়োগপ্রকৃয়া সম্পুর্ন ভাবে বন্ধ হয়ে যাই।

নিয়োগ প্রক্রিয়া যখন পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায় তখনই যারা নিয়োগের জন্য প্রধান শিক্ষক উজ্জল কুমার পোদ্দার নিকট টাকা প্রদান করে তারা প্রতিনিয়ত উজ্জল কুমার পোদ্দারকে টাকা ফেরত পাওয়ার জন্য বলতে থাকেন।

উজ্জল কুমার পোদ্দার তিনি ছিলেন রাজনৈতিক দলের এমপির রঞ্জিত কুমার রায়ের একান্ত ও কাছের লোক এবং উনি দীর্ঘদিন রঞ্জিত কুমার রায়ের নাম ভাঙিয়ে এখানে দাপটের সঙ্গে প্রধান শিক্ষক পদে চাকরি করে আসছেন। প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার পোদ্দার রাজনৈতিক সাপোর্টে রঞ্জিত রায়ের নাম ভাঙিয়ে ব্যাপক দাপট চালিয়েছেন সে সময় ইচ্ছাদিন বিদ্যালয় পরিচালনা করেছেন এমন অভিযোগও দিয়েছেন অনেকে।

তাদেরকে পূর্ব সার্কুলার মোতাবেক নিয়োগ প্রকৃয়া দেখিয়ে বেতন করে এনে দিবে বলেও দৌড়ঝাপ দিচ্ছেন তারা।
ভুক্তভোগী শাকিল হোসেন ইতিমধ্যে উজ্জল কুমার পোদ্দার নামে পাঁচ লক্ষ টাকার চেক মামলা পর্যন্ত করে ওই বিদ্যালয় প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা শিক্ষক বাচ্চু রহমান খানের পুত্র সুমন খান সেখানে দরখাস্ত করায় তার সাথেও তার কাছ থেকে উজ্জ্বল কুমার এক লক্ষ টাকা গ্রহণ করেন।

এবং এ নিয়োগ সম্পন্ন করার জন্য তাদেরকে আরো ছয় লক্ষ টাকা ৬ লক্ষ টাকা দেওয়ার জন্য জোরপূর্বক আদায় করার চেষ্টা করতে থাকে।

কিন্তু ভুক্তভোগী বাচ্চু খানের ছেলে সুমন খান সেটা টাকা না দেবার অস্বীকার করে এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে দেরি হচ্ছে

রত্না খাতুন স্বামী খান গ্রাম পাঠান পাইক পাড়া এর সাথে কথা বললে জানতে পারলাম তারা নিয়োগ প্রক্রিয়া যে কোনভাবেই সম্পন্ন করবে তারা সময় চাচ্ছে এবং তারা যেকোনো মুহূর্তে টাকা নিয়ে সম্পন্ন করার জন্য প্রচেষ্টা করবে।

রত্না খাতুনের কাছ থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা গ্রহন করেন প্রধান শিক্ষক উজ্জল কুমার পোদ্দার, সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, ও একই বিদ্যালয়ের অফিস সহকারী ইকবাল খান।

ইতিমধ্যে ভুক্তভোগীরা বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার  বরাবর অবৈধ নিয়োগ স্থগিত করার দাবি জানিয়ে অভিযোগ করার প্রক্রিয়াধীন জানান, ভুক্তভোগী শাকিল ও সুমন খান।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews