1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শিক্ষাবোর্ডে ভেন্যুকেন্দ্র বাতিল

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

যশোর শিক্ষাবোর্ডে ভেন্যুকেন্দ্র বাতিল

যশোর অফিস :

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার সব ভেন্যুকেন্দ্র বাতিল করেছে। এখন থেকে কোনো কেন্দ্রে স্থান সংকুলান না হলে ভেন্যুকেন্দ্রের পরিবর্তে শিক্ষার্থীদের নিকটবর্তী মূল কেন্দ্রে যুক্ত করা হবে।

সূত্র জানায়, খুলনা বিভাগের ১০ জেলায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে ২৯৯টি। এর মধ্যে স্থান সংকুলান না হলে অতিরিক্ত প্রতিষ্ঠানকে ভেন্যুকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো।

বর্তমানে বোর্ডের অধীনে এমন ভেন্যুকেন্দ্রের সংখ্যা ছিল ১৪০টি। দীর্ঘদিন ধরে এসব ভেন্যুকেন্দ্রে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ থাকায় বোর্ড এ সিদ্ধান্ত নেয়। গত ১ সেপ্টেম্বর এ সংক্রান্ত চিঠি জারি করে কর্তৃপক্ষ।

যশোর সদর উপজেলার খাজুরা এন.এম. মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নূরুন্নাহার বলেন,বোর্ডের নির্দেশনা পেয়ে তাদের কেন্দ্র পার্শ্ববর্তী নিউটাউন বালিকা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব বোর্ডে পাঠানো হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.মো. আব্দুল মতিন জানান, যেসব প্রতিষ্ঠান ভেন্যুকেন্দ্র করে নিজেদের শিক্ষার্থীদের পরীক্ষা নিত, তাদের এখন নিকটস্থ মূল কেন্দ্রে যুক্ত হতে হবে। এজন্য ২০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে আবেদন জানাতে বলা হয়।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শেখ আমিনুল ইসলাম জানান, ইতোমধ্যে ৯৫ শতাংশ কেন্দ্র বোর্ডকে অবহিত করেছে।

বাকি কেন্দ্রগুলোকে বোর্ড স্বয়ংক্রিয়ভাবে পার্শ্ববর্তী মূল কেন্দ্রের সঙ্গে যুক্ত করে দেবে। এখন থেকে আর কোনো ভেন্যুকেন্দ্র থাকবে না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews