বাঘারপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘর ভাংচুরের ঘটনায় প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি : বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের আলাদীপুর গ্রামের ৩ ডিসেম্বরের শনিবার সকালে হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘর ভাংচুরের ঘটনায় ইউপি সদস্য জাহিদ সরদারের

নেতৃত্বে এবং সহযোগী জামাত শিবিরের বর্বরতা হামলার ঘটনার বিরুদ্ধে ৫ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় উপজেলার চাড়াভিটা বাজারে আলাদীপুর গ্রামবাসীর আয়োজনে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার,
দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নূর জলাল খান, সাবেক ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম লিটন।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক বাবু কেশব কুমার দে, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, সমাজ সেবক বাবু গৌতম কুমার রাহা,
বাবু নিতাই কুমার মজুমদার, বাবু বিশ্বনাথ ব্যানার্জী, বাবু বিশ্ব অধিকারী, বাবু শংকর বিশ্বাস, ইউনিয়ন যুব মহিলা লীগের সহ সভাপতি বুলু রানী দত্ত প্রমূখ।

Leave a Reply