1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে যবিপ্রবির ছাত্র আটক

  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

যশোরে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে যবিপ্রবির ছাত্র আটক

যশোর অফিস :

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আশিকুল হক অন্তুকে আটক করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। পুলিশের দাবি, অন্তু অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন।

রোববার রাত নয়টার পর সদর উপজেলার চুড়ামনকাটি বাজার থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়। আটক অন্তু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আমতলী গ্রামের এনামুল হকের ছেলে।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা জানান,গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে অভিযান চালায়। এ সময় অন্তুসহ আরও ৩/৪ জন ডিভাইসের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়ায় লিপ্ত ছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অন্তুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে মোবাইলের বিভিন্ন লেনদেন ও ট্রানজেকশন বিশ্লেষণ করে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত।
তিনি একজন অবৈধ এজেন্ট হিসেবে জুয়া পরিচালনা করতেন এবং ‘আরমান খান’ নামের ফেসবুক আইডি থেকে জুয়ার বিজ্ঞাপন দেন।

আটকের পর ডিবি পুলিশের এএসআই আজহারুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় অন্তুসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে। সোমবার অন্তুকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিবু মণ্ডল জানান, অন্তুর সঙ্গে থাকা অন্যরাও জুয়ার সঙ্গে জড়িত ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে তাদের নাম ও ঠিকানা শনাক্ত করার কাজ চলছে।

এদিকে, আদালতে আনা হলে যবিপ্রবির সাবেক শিক্ষার্থী মারুফ হোসেন সুকর্ণ নামের এক যুবক অন্তুর পক্ষ নিয়ে আদালত চত্বরে সাফাই গাইতে থাকেন। যেন কোনোভাবে পত্রপত্রিকায় এ বিষয়ে লেখালেখি কিংবা ছবি প্রকাশ না হয়, সে কারণে হাজতখানার সামনে তদবির চালিয়ে যান। এমনকি তিনি পুলিশ ও সাংবাদিকদের সঙ্গেও অশোভন আচরণ করেন।

যবিপ্রবির একটি সূত্র জানায়, আশিকুল হক অন্তু কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানার অনুসারী ছিলেন।তাকে মাদকের সঙ্গেও জড়িত থাকার অভিযোগে শহিদ মশিউর রহমান হল থেকে বহিষ্কার করা হয়েছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews