1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (নয়াপাড়া) নামক স্থানে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র বাবু।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে ২০১৬ সালে আওয়ামী লীগের (প্রেসিডিয়াম সদস্য) শেখ সেলিম আমার কাছ থেকে ৫ কোটি টাকা চেয়েছিলেন।

কিন্তু উক্ত টাকা দিতে আমি অপরাগতা স্বীকার করায় আমাকে মিথ্যা ও হয়রানীমূলকভাবে র‌্যাবের মাধ্যমে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভুয়া,

মিথ্যা ও ভিত্তিহীন ছিল বলে ১৩ দিনের ব্যবধানে আমাকে সকল মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। এরই প্রেক্ষিতে বর্তমান সময়ে কতিপয় ভুয়া সাংবাদিক ও নানান মিথ্যা পরিচয়ধারী ব্যক্তিগণ ব্যক্তিস্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আমার সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া,

মিথ্যা, ভিত্তিহীন তথ্য অপপ্রচারসহ নানা ঘৃণ্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদসহ এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃংঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews