1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খাজুরা কলেজে ১ হাজার চারা বিতরণ করলো এসএসএস

  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

খাজুরা কলেজে ১ হাজার চারা বিতরণ করলো এসএসএস

স্টাফ রিপোর্টার :

যশোরের খাজুরায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে উন্নত জাতের ১ হাজার আমগাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের শিক্ষার্থীদের মাঝে এগুলো বিতরণ করা হয়।

এদিন দুপুরে ক্যাম্পাসে অনার্স ভবনের সামনে একটি আমগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

বৃক্ষনিধন রোধ করতে হবে। গাছ আমাদের অক্সিজেনসহ বেঁচে থাকার নানা উপকরণ দেয়। প্রত্যেকের বসতবাড়ির আঙিনায় কয়েকটি ফলের গাছ থাকলে পুষ্টির চাহিদাও পূরণ হবে।

কলেজের অধ্যক্ষ মোহা. মীর কাশেমের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) যশোরের জোনাল ম্যানেজার গোলাম সরওয়ার।

বিশেষ অতিথি ছিলেন, খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান ও কলেজ স্টাফ কাউন্সিলের বর্তমান সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এসএসএস’র যশোরের এরিয়া ম্যানেজার অশোক কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, খাজুরা শাখা ব্যবস্থাপক জামাল হোসেন জীবন।

১৯৮৬ সালে সোসাইটি ফর সোসাল সার্ভিসের পথচলা। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় কাজ করছে সংস্থাটি।

এ লক্ষে সারাদেশে ১০ লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। কাজের স্বীকৃতিস্বরুপ ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর বনায়ন পুরস্কার লাভ করে এসএসএস।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews