1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিভিন্ন কারনে গাইবান্ধায় এক সপ্তাহে ১৫ জনের মৃত্যু

  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

বিভিন্ন কারনে গাইবান্ধায় এক সপ্তাহে ১৫ জনের মৃত্যু 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি :

 গাইবান্ধায় গত এক সপ্তাহে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পারিবারিক কলহ, হতাশাসহ বিভিন্ন কারণে ছাড়াও স্বামীর হাতে স্ত্রী খুন, প্রেম ব্যর্থতায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাও রয়েছে। এ সব ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

অনুসন্ধানে নিয়ে জানা গেছে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কাটাবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে ফরিদুল ইসলাম নামের ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমকে পা ও গলা কেটে হত্যা করে। এদিকে, পলাশবাড়ী উপজেলায় শাহিনা বেগম নিজে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন।

আর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়, সাদুল্লাপুর উপজেলায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, সুন্দরগঞ্জ উপজেলার ফয়েজ উদ্দিন নামে এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এরপর দেনমোহর ও ভরণপোষণ মামলার মানসিক চাপে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া পারিবারিক অশান্তির কারণে ফাঁস দিয়ে সোলাইমান মিয়াও আত্মহত্যা করেছেন।

একই দিনে অবৈধভাবে নেয়া বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে আরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়। আর সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর সদর উপজেলার স্কুল শিক্ষিকা তাসমিন আরা নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন। জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

১৪ সেপ্টেম্বর একই উপজেলার তুলশীঘাট নামকস্থানে বাসের ধাক্কায় রিপন মিয়া নামের এক যুবক নিহত হন, ১৩ সেপ্টেম্বর নলডাঙ্গা-বামনডাঙ্গা রেলপথে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর সাদুল্লাপুরের নলডাঙ্গার একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ৯ সেপ্টেম্বর সাদুল্লাপুরে পানিতে ডুবে আদুরি আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

৮ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

একইদিনে সুন্দরগঞ্জ উপজেলার বাবার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে লাবিব খান লাবু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews