1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কাজী এনামকে যশোর ক্রীড়া সংস্থা থেকে অপসারণের দাবিতে মানববন্ধন

  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

কাজী এনামকে যশোর ক্রীড়া সংস্থা
থেকে অপসারণের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :

বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অডহক কমিটি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার ক্রীড়া সংগঠকদের উদ্যোগে রোববার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ অংশ নেন। এসময় মানববন্ধন থেকে ক্রীড়া সংগঠকরা বলেন, ছয় মাস আগে যশোর ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয় এর গত ১১ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি পুনর্গঠন করা হয়।

ওই কমিটিতে ক্রীড়া সংগঠক শ্রীনিবাস হালদারের স্থলে বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পলাতক নেতা যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ভাই।

শেখ হাসিনা সরকার আমলে এমপি ভাইয়ের তদ্বিরে যশোরের প্রতিনিধি হয়ে পরপর দুই মেয়াদে বিসিবির পরিচালকের দায়িত্ব পান তিনি। আসন্ন বিসিবি নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ নিতেই ইনাম ‘বিশেষ উপায়ে’ অ্যাডহক কমিটির পদ বাগিয়ে নিয়েছেন।

তারা আরো বলেন, জাতীয় ক্রীড়া পরিষদে ফ্যাসিস্টের দোসররা এখনও বিদ্যমান। তারাই অন্যায়ভাবে কলকাঠি নাড়ছেন। ফলে অনতিবিলম্বে কাজী এনামকে অপসারণ করতে হবে অন্যথায় যশোর ক্রীড়াঙ্গনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews