যশোরের বাঘারপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস । এস্থানীয় শান্তি সহায়ক গোষ্ঠী (পিএফজি) ও যুব শান্তি দূত গোষ্ঠী (ওয়াইপিএজি)-এর উদ্যোগে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং এফসিডিও’র অর্থায়নে এই দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিস অ্যাম্বাসেডর অধ্যক্ষ মো: মোস্তাক মোর্শেদ, দিলরুবা পারভিন, প্রণয় কুমার বিশ্বাস, পিএফজির সদস্য জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মো: নজরুল ইসলাম,
জাতীয় পার্টির আহ্বায়ক মো: শফিকুল ইসলাম, সাংবাদিক সাঈদ ইবনে হানিফ, মো: হাফিজুর রহমান, বাজার কমিটির সভাপতি মোঃ মশিউল আজম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, শান্তি ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও সহনশীলতা, এবং সুস্থ্য মানসিকতার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
এজন্য, তরুণ প্রজন্মকে শান্তি ও সম্প্রীতি চর্চায় আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply