1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাহাবুর রহমান ফুটবল টুর্নামেন্ট একতার কাছে ১-০ গোলে ইয়ামিনের পরাজয়

  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় মাহাবুর রহমান ফুটবল টুর্নামেন্ট
একতার কাছে ১-০ গোলে ইয়ামিনের পরাজয়

স্টাফ রিপোর্টার :

যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় যশোরের বাঘারপাড়া উপজেলার ইয়ামিন স্পোর্টিং ক্লাব ও মাগুরার শালিখা উপজেলার একতা স্পোর্টিং ক্লাব।

শনিবার বিকেল পৌনে চারটায় শফিকুল ইসলাম মিঠুর বাঁশিতে মাঠে গড়ায় খেলা। নির্ধারিত সময়ের প্রথমার্ধের ১০ মিনিটে চমৎকার গোলে গোলমুখ খোলেন একতার স্টাইকার রুম্মান। গোল খেয়ে অনেকটা নড়েচড়ে ওঠেন প্রতিপক্ষরা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠভর্তি দর্শকদের মাঝে। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ।

দ্বিতীয়ার্ধেও গোল শোধে চলে ইয়ামিন ক্লাবের প্রাণপণ চেষ্টা। একাধিকবার আক্রমণ করেও ব্যর্থ হয় তারা। ফলে ১-০ গোলে একতা স্পোর্টিং ক্লাবের কাছে পরাজয় বরণ করে ইয়ামিন স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে সন্ধ্যায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ও শুল্ক বিভাগের পরিচালক মনোয়ার উদ্দিন আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী মাহাবুর রহমানের বড়ভাই রুবেল রানা, টিম ম্যানেজমেন্ট আব্দুল মালেক বিশ^াস ও কাজী কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় বিজয়ী দলের মিডফিল্ডার মিল্টনের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। খেলার ধারাবিবরণীতে ছিলেন, মাসুম রেজা তুষার, সুলতান মাহমুদ ও ইফতেখার পিপুল।

আগামী ২৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের তৃতীয় খেলায় মুখোমুখি হবে যশোরের ঝাউদিয়া ফুটবল একাদশ ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিব ফুটবল একাডেমি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৬০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews