1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভারতীয় নাগরিক আটক ১০ বোতল বিদেশি মদসহ বিজিবির হাতে ধরা

  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

যশোরে ভারতীয় নাগরিক আটক
১০ বোতল বিদেশি মদসহ বিজিবির হাতে ধরা

যশোর অফিস :

যশোরে ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাউলিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় ব্যাগে লুকানো অবস্থায় ১০ বোতল বিদেশি মদ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম উত্তম হালদার (৩৯)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কুটিপাড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে থেকে যশোর হয়ে ঢাকা পাচারের উদ্দেশ্যে মদ নিয়ে যাচ্ছিলেন।

পরে আটককৃত ভারতীয় নাগরিককে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বেড়েছে।

এ কারণে বিজিবি অভিযানে আরও তৎপরতা চালাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাকারবারি দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews