1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে এক বিধবা গৃহবধূর দুঃসাহসিক-নৃশংস আত্মহত্যা-

  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে এক বিধবা গৃহবধূর দুঃসাহসিক-নৃশংস আত্মহত্যা-

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি :

 গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে বিধবা গৃহবধূ শাহিনা বেগম(৪৫) আত্মহত্যা করেছে।

এমন নৃশংস শিহরিত ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী দিগদারী গ্রামে।

স্থানীয়,পারিবারিক ও পুলিশ সূত্র জানায়,

উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত: আজিল হকের বিধবা স্ত্রী শাহিনা বেগম দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন বাসাবাড়ীতে গৃহপরিচারিকার কাজ করতেন।সম্প্রতি তার মাথায় স্বাভাবিক স্মরণশক্তির সমস্যা দেখা দেয়। একারণে গত দুই সপ্তাহ আগে পরিবারের লোকজন শাহিনা বেগমকে ঢাকা থেকে নিজ বাড়ীতে নিয়ে আসেন।

অন্যান্যদিনের ন্যায় শুক্রবার রাতে খাবার শেষে শাহিনা বেগম তার শয়নঘরে ঘুমিয়ে পড়েন। রাত পোহালে সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজনের সন্দেহ হয়।শনিবার এসময় সকাল সাড়ে ৬ টার দিকে তাকে ডাকহাঁক করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় অবশেষে শয়ন ঘরের দরজা খুলে দেখা যায় গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তার প্রাণহীন নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে।

খবর পেয়ে সকাল ১১ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ওই ইউপি’র সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোনারুল ইসলাম জানান ১ ছেলে ২ মেয়ে ও নাতি- নাতনির জননী ওই বিধবা মহিলার মাথায় সমস্যা ছিল। মস্তিষ্কবিকৃতির কারণে তিনি বাড়ির সবার অজান্তে ধারালো ব্লেড দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন।

থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাটি আত্মহত্যা হিসেবে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।  পরিবার কিংবা কাহারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়।

নৃশংস-দুঃসাহসিক ও এমন শিহরিত আত্মহত্যার ঘটনাটি নিয়ে অত্রালাকায় নানা গুঞ্জন, সংশয়, জল্পনা -কল্পনা ছাড়াও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews