1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব

যশোর অফিস :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল যারা পূর্বে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে মাত্র ১৮টি আসনে জয়লাভ করেছিল এবং এককভাবে নির্বাচন করে মাত্র ৩টি আসন পেয়েছিল, তারা এখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে।

পিআর পদ্ধতির মতো উদ্ভট দাবি তুলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের বিষয়ে সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে।

ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব এসব কথা বলেন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে পৃথক তিনটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাঘারপাড়া উপজেলা বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন,

বন্দবিলা ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্রো, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম আক্তার প্রমুখ। উঠান বৈঠকে তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews