1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছেলে মারা গেছেন সড়ক দুর্ঘটনায়, বন্ধুরা কেটে দিলেন মায়ের ধান

  • সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৬২ বার পড়া হয়েছে

ছেলে মারা গেছেন সড়ক দুর্ঘটনায়, বন্ধুরা কেটে দিলেন মায়ের ধান

গত পহেলা আগস্ট মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান জহিরুল ইসলাম বাবু (২৫) নামের এক যুবক। যুবক জহিরুলই ছিলেন তার মা জোছনা বেগমের উপর্জনক্ষম একমাত্র সন্তান। আমান মৌসুমে গোলায় ধান ওঠা নিয়েও শঙ্কা পঞ্চাশোর্ধ জোছনা বেগমের। তবে সেই শঙ্কা কাটিয়ে বৃদ্ধা জোছনার মুখে হাসিয়ে ফুটিয়েছেন তার প্রয়াত ছেলের বন্ধুরা। জোছনা বেগমের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার পুটিয়ালিচর গ্রামে।

জান যায়, ছেলের মৃত্যুর পর প্রায় সময়ই বাড়িতে এসে খোঁজখবর নিতেন বন্ধুরা। এমনকি আমান মৌসুমের ধানও লাগিয়ে দিয়েছে বন্ধুরা। আর এখন সেই ধান কেটে দিচ্ছেন তার বন্ধুরা। জহিরুল ‘দাপুনিয়া-ঘাগড়া হেল্পলাইন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও দুটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে সংসারের খরচ চালাতেন তিনি।

ওই সংগঠনের পরিচালক মো. রাকিব বলেন, ‘জহিরুল মারা যাওয়ার পর তার মা একা থাকেন। মেয়েরও বিয়ে হয়ে গেছে। যে কারণে এই স্বেচ্ছাসেবী সংগঠনের বন্ধুরা জোছনা বেগমের খোঁজখবর রাখেন। জহিরুলের মায়ের নিজের জমি নেই। বাড়ির পাশে লিজ নেওয়া চার কাঠা জমিতে তারা বন্ধুরা মিলে ধান লাগিয়ে দিয়েছিলেন। এখন সেই ধান কেটে দিচ্ছেন।

রাকিব আরও জানান, গ্রামের খালে সেতু ছিল না, জহিরুল উদ্যোগী হয়ে প্রয় ৪০ ফুট লম্বা বাঁশের সাঁকো করার উদ্যোগ নিয়েছিলো। এছাড়াও বিভিন্ন সময় সে রক্তও দিতো। গত বন্যায় সিলেটের সুনামগঞ্জে ত্রাণও নিয়ে যায় জহিরুল।

জোছনা বেগম বলেন, ‘আমার ছেলে চলে যাবার পর থেকেই আমার জীবনে কোনো সুখ, আহ্লাদ নেই। বাড়িতে মেয়েও থাকে না। ছেলের বন্ধুরা আমার বাড়ি এলে খুব ভালো লাগে। সময়ে অসময়ে তারা এসে আমার ভাল মন্দ জানতে চায়। এবার ধান কেটেও উপকার করে দিচ্ছে। আল্লাহ ওদের ভাল রাখুক।’অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews