ঝিকরগাছায় শারদীয় উৎসব উপলক্ষ্যে তিন শতাধিক ভিন্নধর্মালম্বীদের মাঝে উপজেলা জামায়াতের আয়োজনে শাড়ী বিতরণ করা হয়েছে। ১৯ সেপ্টেম্ব শুক্রবার সকালে লাউজানী আল-হেরাল কমপ্লেস্কে সনাতন ধর্মালম্বীদের মাঝে এই শাড়ী বিতরণ করা হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৮৬.যশোর- ২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক হারুণ অর রশীদ, সেক্রেটারীূ নজরুল ইসলাম খান, পৌর আমীর আব্দুল হামিদ ,
জামায়াত নেতা আব্দুল কাদের, আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক ও সেক্রেটারি মো: আতিয়ার রহমান প্রমূখ।

Leave a Reply