1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ইজিবাইকের শোরুমে ডাকাতির ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যশোরে ইজিবাইকের শোরুমে ডাকাতির ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট

যশোর অফিস :

যশোর উপশহর এলাকার গোল্ডেন বাইক (ইজিবাইক)শোরুমের ডাকাতি মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার দাস।

অভিযুক্ত আসামিরা হলো, মুন্সিগঞ্জ টুঙ্গীবাড়ি থানার রংমেহার গ্রামের রহম উদ্দিনের ছেলে হিরা রহমান বিজয়, শ্রীনগর থানার উত্তর চকেরপাড়া মাসুদাবাদ গ্রামের শামছু মিয়ার ছেলে নজরুল ইসলাম ওরফে পা কাটা নজরুল, বিরাজদী খান থানার পাথরঘাটা গ্রামের সুন্দর সাগর ওরফে সাগর ঢালী,

মাদারীপুর শিবচর থানার মুন্সি কাদিরপুর গ্রামের মৃত লতিফ মোল্যার ছেলে আলমগীর হোসেন, নরসিংদী বেলাবো থানার লোহাজুড়িকান্দা গ্রামের সাদেক আলীর ছেলে রাকিব, নারানগঞ্জ ফতুল্লা থানার পাগলা গ্রামের জাকির হোসেনের ছেলে সোহেল, রূপগঞ্জ থানার দক্ষিন বড়ৈ গ্রামের দুদু মিয়ার ছেলে রবিন মিয়া,

ঢাকা শ্যামপুর মডেল থানার ডালকানগর লেন এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আমির হোসেন, দোহার থানার দক্ষিন চর জয়পাড়ার বাহাদুর আলমের ছেলে কালাম ওরফে লাল মিয়া,

পিরোজপুরের নেছারাবাদ থানার বিন্না গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদ হোসেন, শরিয়তপুর পালং থানার বাখিরা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ইউনুচ ও মাদারীপুর সদর থানার কাপালি গ্রামের মৃত তোরাব আলী মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি রাত ১১টার দিকে নুরনবী নিশান তার ব্যবসা প্রতিষ্ঠান গোল্ডেন বাইক বন্দ করে বাড়ি চলে যান। নৈশ্য প্রহরী হিসেবে এ দোকানে কাজ করতেন আবুল হোসেন।

গভীর রাতে একদল ডাকাত নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইকের শোরুমে হানা দেয়। ডাকাতরা শোরুমের সামনে ট্রাক ভিড়িয়ে ১৫০ পিচ ব্যাটারী, টায়ার ও ইজিবাইকের যন্ত্রাংশ নিয়ে গেছে। যার মূল্য আনুমিনক ২৫ লাখ টাকা।

এঘটনায় দোকান মালিক উপশহর এলাকার নুরনবী নিশান বাদী হয়ে অপরিচিত ডাকাতদের নামে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

চার্জশিটে অভিযুক্ত কালাম ওরফে লাল মিয়া ও সুন্দর সাগর ওরফে সাগর ঢালীকে পলাতক দেখানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews