যশোরের ঝিকরগাছা উপজেলার ফেমাস মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রসূতি মৃত্যুর ঘটনায় তালাবদ্ধ করা হয়েছে।১৮ সেপ্টেম্বর ১২.৩০মি. স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য প্রশাসন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সরওয়ারের নেতৃত্বে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে হাসপাতালের মূল ফটক তালাবদ্ধ করেন।
বর্তমানে ক্লিনিকটি ভবন মালিকের জিম্মাদারিতে আছে।এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ মোঃ আব্দুল মতিন ও এস আই কামাল হোসেন।
এ সময় গণমাধ্যম কর্মীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদের কাছে এ ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি জানতে চাইলে তিনি বলেন এ ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য প্রশাসন সরেজমিনে ফেমাস মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আসি।
এখানে পৌঁছানোর পর দেখা যায় ডায়াগনস্টিক সেন্টারটি তালাবদ্ধ অবস্থায় আছে। এ সময় এক্সিকিউটিভ ম্যাস্ট্রেটের নেতৃত্বে ডায়গনস্টিক সেন্টারের মূল ফটকে স্বাস্থ্য প্রশাসনের আরো একটি তালা মেরে গেটটি তালাবদ্ধ করা হয়।
তিনি বলেন এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিরাপদ স্বাস্থ্য সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছানোর জন্য আমি ইতোমধ্যে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিকদের সাথে মতবিনিময় করেছি। মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
উল্রেখ্য, গত মঙ্গলবার উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের ইয়ানুর রহমানের মেয়ে সোহানা খাতুন (১৯) এর সিজারিয়ান অপারেশন করেন, যশোর ২৫০শয্যা হাসপাতালের ডাক্তার সোনিয়া আক্তার। অ্যানেস্থেসিয়া হিসেবে ছিলেন, ডাঃ মিকাইল হোসেন ও সহকারী হিসেবে ছিলেন ডিপ্লোমা শরিফুল ইসলাম।
অপারেশনে ২টি কণ্যা শিশু জন্ম নেয়। অপারেশনের এক পর্যায়ে সোহানা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে।

Leave a Reply