বাঘারপাড়া থানা পুলিশ গতকাল একটি সফল মাদক বিরোধি অভিযান চালিয়েছে। অভিযানে ইয়াবাসহ দুই ব্যাক্তি আটক হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাটানো হয়েছে। এদের মধ্যে আলোচিত একজনের নাম ওহিদুল ইসলাম মনি(৪০)।
সে বাঘারপাড়ার প্রায় অর্ধেক অঞ্চলে ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রন করছিলো। অধিক কৌশলী হওয়ায় ওহিদুর পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিলো। গত কয়েকমাসের নজরদারিতে গতকাল নারিকেলবাড়িয়া ফাঁড়ি পুলিশ তাকে আটক করে।
অহিদুল নারিকেলবাড়িয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামের আবুল মহুরীর ছেলে। ঘটনাস্থল থেকে তানসেন (২৪) নামে অহিদুলের এক সহযোগিকেও আটক করা হয়।
সে একই ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের ফসিয়ার মোল্যার ছেলে।বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানিয়েছেন, তাদের কাছে ইনফরমেশন ছিলো অহিদুর বাঘারপাড়ার ধলগ্রাম,
বহরামপুর, বেলেডাঙ্গা, নারিকেলবাড়িয়া সহ বেশ কয়েকটি বাজার এলাকায় ইয়াবা বিক্রির পয়েন্ট বানিয়েছে। দীর্ঘ নজরদারির পর গতকাল গতকাল ভোর সকালে নারিকেলবাড়িয়া সেবা সংঘ বালিকা বিদ্যালয়ের পাশ থেকে অহিদুরসহ তার এক সঙ্গিকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে। মামলা নং ১৫। তারিখ ১৮/০৯/২০২৫।
একটি সূত্র জানিয়েছে, বাঘারপাড়ার এক বিএনপির নেতার বাড়ির কেয়ারটেকার ও অহিদুর বাঘারপাড়ায় ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য ব্যবসা গড়ে তুলেছে।
ঐ কেয়ার টেকার সাবেক সেনা সদস্য। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কারণে সে সেনাবাহী থেকে চাকরিচ্যুত হয়। অহিদুর বাঘারপাড়ার বিএনপির এক গ্রুপের অগ্র ভাগের বলিষ্ট কর্মী। যে কারণে বিষয়টি বাঘারপাড়ায় এখন ব্যাপক আলোচনায় রুপ নিয়েছে।

Leave a Reply