1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সিজারিয়ান রোগীর মৃত্যু, ভুয়া ডাক্তার নিয়ে তোলপাড়

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

যশোরে সিজারিয়ান রোগীর মৃত্যু, ভুয়া ডাক্তার নিয়ে তোলপাড়

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছায় সিজারিয়ান অপারেশনে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ডাক্তার না হয়েও এক ক্লিনিক মালিক অস্ত্রোপচার চালাতে গিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটান। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লিনিক পরিচালনা করছেন। নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে তিনি সিজারিয়ানসহ নানা অস্ত্রোপচার চালান।

এর আগেও ভুয়া চিকিৎসা ও প্রতারণার দায়ে একাধিকবার তিনি জেল-জরিমানার শিকার হয়েছেন। এবার তিনি ঝিকরগাছা ফুড গোডাউনের সামনে ফেমাস ক্লিনিকে অপারেশন করতে গিয়ে নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের ইয়ানুরের মেয়ে সোহানা (১৯)কে মৃত্যুর মুখে ঠেলে দেন।

মৃত সোহানার বাবা ইয়ানুর জানান, ফেমাস ক্লিনিকের মালিক আজগর আলী তার আত্মীয় হওয়ায় তার পরামর্শেই ১৬ সেপ্টেম্বর বিকেলে সোহানাকে ভর্তি করা হয়। সোহানার গর্ভে জমজ সন্তান ছিল। অপারেশনের সময় হঠাৎ সে স্ট্রোক করলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ওইদিন রাতেই জানাজা শেষে তাকে দাফন করা হয়। তবে জমজ দুই নবজাতক বর্তমানে সুস্থ আছে। ফেমাস ক্লিনিকের মালিক আজগর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন,এ ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না। সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, আগেও এসব ক্লিনিকের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে প্রাণহানি বেড়েই চলেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews