1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইলিশের প্রথম চালান গেল ভারতে

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

ইলিশের প্রথম চালান গেল ভারতে

যশোর অফিস :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আটটি ট্রাকে করে প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।রপ্তানিকৃত ইলিশ পাঠিয়েছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং।

অপরদিকে ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনাল।

সরকার এ বছর দুর্গাপূজা উপলক্ষে মোট এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। অনুমোদনপ্রাপ্ত ৩৭ প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে ৭৫০ টন,

৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে মোট ৪০ টন ইলিশ রপ্তানি করতে পারবে। রপ্তানির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

সরকারি অনুমোদনের শর্তে বলা হয়েছে,প্রয়োজনে যেকোনো সময় ইলিশ রপ্তানি বন্ধ করা যাবে এবং মৎস্য আহরণে কোনো বিধিনিষেধ আরোপ হলে রপ্তানির অনুমতিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

উল্লেখ্য,২০১২ সালের আগে নিয়মিত ইলিশ রপ্তানি হলেও উৎপাদন কমে যাওয়ায় তা বন্ধ করা হয়। তবে দুর্গোৎসবে বিশেষ বিবেচনায় কয়েক বছর ধরে আবার রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে।

গত বছর ২ হাজার ৪২০ মেট্রিক টনের অনুমোদন থাকলেও রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ মেট্রিক টন। ২০২৩ সালে ৩৫০০ টনের অনুমতি থাকলেও রপ্তানি হয় ৬৩১ দশমিক ২৪ টন,

২০২২ সালে ২৯০০ টনের অনুমতিতে রপ্তানি হয় ১৩০০ টন, আর ২০২১ সালে ৪৬০০ টনের অনুমোদনে রপ্তানি হয়েছিল ১ হাজার ৬৯৯ মেট্রিক টন ইলিশ।

রপ্তানিকারক সাইফুল ইসলাম বলেন,“ইলিশ রপ্তানি দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য সম্পর্ককে আরও জোরদার করবে।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews