1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পোল্যান্ডকে বিদায় করে শেষ আটে ফ্রান্স

  • সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

পোল্যান্ডকে বিদায় করে শেষ আটে ফ্রান্স

পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল। একটি গোল করেছেন অলিভিয়ার জিরুদ। রবিবার রাত ৯টায় আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে পোলিশ ডিফেন্সকে দিশেহারা করে ফ্রান্স। পোল্যান্ড বেশ কিছু আক্রমণ করলেও এমবাপ্পে-জিরুদদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি। খেলার একবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় পোল্যান্ড। গোল করে ব্যবধান কমান লেভানডোভস্কি।

ম্যাচের শুরুতেই আক্রমণে ওঠে ফ্রান্স। ম্যাচের দ্বিতীয় মিনিটে ডান দিকে থেকে ফ্রি পায় ফ্রান্স। সেখান থেকে গ্রিজম্যানের নেওয়া ফ্রি কিক চলে যায় পোস্টের বাইর দিয়ে। ম্যাচের ৩ মিনিটে কর্নার আদায় করে ফ্রান্স। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করেন রাফায়েল ভারানে। তা চলে যায় পোস্টের ওপর দিয়ে। ম্যাচের ৪ মিনিটে আক্রমণে ওঠে পোল্যান্ড। তবে তা থেকে সুবিধা করতে পারেনি তারা।

১৩তম মিনিটে এসে অরিলিয়ে চুয়ামেনির দূরপাল্লার শট লাফিয়ে পড়ে ঠেকান পোলিশ গোলরক্ষক সেজনি। ১৭তম মিনিটে উসমান ডেম্বেলে দারুণ এক আক্রমণ করেন ডান দিক থেকে। এরপর ডি বক্সে ঢুকে বাঁ পা দিয়ে শট নিলেও তা সেজনিকে পরাস্ত করতে পারেননি।

এরপর পাল্টা আক্রমণে ওঠে পোল্যান্ড। ২১তম মিনিটে ডি বক্সের বাইরে দারুণ এক বল পেয়ে বাঁ পায়ের শট নেন লেভানডোভস্কি তবে তার শট রুখে দেন ফ্রেঞ্চ গোলরক্ষক লরিস। ২৯তম মিনিটে এসে প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন জিরুদ। ডান দিক থেকে আক্রমণে উঠে গোলমুখে দারুণ এক পাস দেন ডেম্বেলে। দূরের পোস্টে বল পেয়েও তা টোকা দিয়ে জালে জড়াতে পারেননি জিরুদ।

৩৮তম মিনিটে এসে কপাল জোরেই বেঁচে যায় ফ্রান্স। দুর্দান্ত এক আক্রমণে ডি বক্সের ভেতর একের পর এক মোট তিনটি শট ঠেকিয়ে দেয় হুগো লরিস এবং উপমেকানো। এরপর আরেকটি শট গোললাইন থেকে ফিরিয়ে ফ্রান্সকে ম্যাচে ধরে রাখেন রাফায়েল ভারানে।

ম্যাচের ৪৪ মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। এমবাপ্পের পাস থেকে বাঁ পায়ের ফিনিশিংয়ে জিরুদের গোল। সেজনির কিছু করার ছিল না। জাতীয় দলের হয়ে এটি তার ৫২তম আন্তর্জাতিক গোল। আর এই গোলের মাধ্যমেই ফরাসি কিংবদন্তি থিয়েরি অরিকে টপকে এককভাবে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব অর্জন করলেন জিরুদ।

১-০ গোলে এগিয়ে বিরতে যায় ফরাসিরা।

বিরতির পর ম্যাচের ফেরার চেষ্টা ছিল পোলিশদের। পাল্টা আক্রমণ চালিয়ে যায় ফ্রান্সও। ম্যাচের ৭৫ মিনিটে ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপ্পে। ডেম্বেলের অ্যাসিস্ট থেকে গোল করে দলে এগিয়ে দেন তিনি।

ম্যাচের ৯১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। বক্সের ভেতরে মার্কাস থুরামের পাস থেকে দারুণ এক গোল করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের পঞ্চম গোল।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews