1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কাজী ইনামকে ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে অপসারণের দাবি

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

যশোরে কাজী ইনামকে ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে অপসারণের দাবি

যশোর অফিস :

যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ছোট ভাই ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন পরিচালক কাজী ইনাম আহমেদকে সদস্য করা হয়েছে।

এ সিদ্ধান্তের প্রতিবাদে জেলা ক্রীড়া সংগঠক এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা একাট্টা হয়ে মাঠে নেমেছেন। মঙ্গলবার সকালে তারা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক বরাবর স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, কাজী ইনাম আহমেদ অতীতে যশোর ক্রীড়া সংস্থার সাথে যুক্ত থাকলেও তিনি খেলাধুলার উন্নয়ন ও খেলোয়াড়দের কল্যাণে বাধা সৃষ্টি করেছিলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে তার প্ররোচনায় শামস-উল-হুদা স্টেডিয়ামে জনসভা করে মাঠ ও গ্যালারির ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। এছাড়া ব্যক্তিগত স্বার্থে ক্রীড়া সংস্থাকে ব্যবহার করে তিনি সংগঠকদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিলেন।

ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা অভিযোগ করেন, ওই সময়ে যশোর-৩ আসনের বিনাভোটের এমপি কাজী নাবিল আহমেদের ভাই হওয়ার সুবাদে ইনাম আহমেদ অবৈধ প্রভাব বিস্তার করে একনায়কতন্ত্র চালু করেছিলেন। এতে দক্ষ সংগঠকরা মাঠবিমুখ হয়ে পড়েন।

তারা বলেন, এডহক কমিটিতে কাজী ইনামের অন্তর্ভুক্তি যশোর ক্রীড়াঙ্গণের অচলাবস্থা আরও বাড়াবে। তাই অবিলম্বে তাকে সদস্য পদ থেকে অপসারণের জোর দাবি জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews