1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে ঋণ শোধের পরও চেক ফেরত না দেওয়ায় সংবাদ সম্মেলন

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

যশোরে ঋণ শোধের পরও চেক ফেরত না দেওয়ায় সংবাদ সম্মেলন

যশোর অফিস :

ঋণ পরিশোধের পরও এনজিও কর্মকর্তারা চেক ফেরত দিচ্ছে না—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা মোছাঃ খাদিজা বেগম।

রবিবার (১৪ সেপ্টেম্বর) যশোর প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, বিদেশে সন্তানদের পাঠানোর জন্য তিনি সাতক্ষীরার নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) বাগআঁচড়া শাখা থেকে বিভিন্ন সময়ে ঋণ নেন।

ঋণের বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তার হিসাব থেকে ছয়টি স্বাক্ষরিত ফাঁকা চেক জামানত হিসেবে শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলামকে প্রদান করেন।

খাদিজা বেগম অভিযোগ করেন, ঋণ সম্পূর্ণ পরিশোধের পরও ওই চেকগুলো ফেরত দেওয়া হয়নি। বরং বিভিন্নভাবে কালক্ষেপণ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

পরে চেক ফেরতের দাবিতে তিনি ঝিকরগাছা আমলী আদালতে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলা (জি.আর নং-৮২৩/২৫) দায়ের করেন।

এছাড়া তিনি জানান, বেয়াইন রেজিনা খাতুন বিদেশে পাঠানোর নামে ৫৮ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করে চেক প্রদান করেন। কিন্তু উক্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করলে “পেমেন্ট স্টপড বাই ড্রয়ার” মর্মে ডিজঅনার হয়। এ ঘটনায় তিনি আরও একটি মামলা (জি.আর নং-৫৯৪/২৫) করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews