1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

এ্যাপস এর মাধ্যমে কাজ দেওয়ার ভূয়া ওয়েব সাইড ব্যবহার করে সাড়ে ৪৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩সদস্য গ্রেফতার

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

এ্যাপস এর মাধ্যমে কাজ দেওয়ার ভূয়া ওয়েব সাইড ব্যবহার করে সাড়ে ৪৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :

টেলিগ্রাম এ্যাপস নামীয় ভূয়া ওয়েব সাইড ব্যবহার করে একটি চক্র মেসেজের মাধ্যমে কাজ করায়ে নিয়ে পারিশ্রমিক দেওয়ার প্রলোভন দিয়ে এক যুবকের কাছ থেকে সাড়ে ৪৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।ওই চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল এর একটি চৌকসটিম।

রোববার ভোর রাত থেকে অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে, গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া থানার পারঝনঝনিয়া গ্রামের মৃত রুস্তম আলী শেখ এর ছেলে আলাউদ্দিন শেখ, ঢাকা সাভার থানার ঘাসমহল পশ্চিম রাজাসন (চৌধুরী বাড়ির গলি) কামরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ছৈলা বুনিয়া গ্রামের মৃত শাহজাহান এর ছেলে এনামুল হক।

গত ২২ মার্চ যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া রোডের নিজ বাড়ি হতে এক যুবক উক্ত এ্যাপস এর মাধ্যমে কাজের জন্য জামানত হিসেবে উল্লেখিত আসামীদের দেওয়া নগদ নাম্বারে ১০ হাজার টাকা প্রদান করে। প্রতারক আসামীদের দেয়া কাজ সময়ের মধ্যে শেষ করলে জামানতসহ প্রথম পর্যায় ১৭ হাজার টাকা ফেরত দেয়।

এভাবে উক্ত যুবককে প্রলোভন ফেলে প্রতারক চক্র তাদের বিভিন্ন ব্যাংকের একাউন্ট নাম্বার ব্যবহার করে ৪৬লাখ ৬৬ হাজার ৭২৫ টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেওয়ার পর প্রতারক চক্র উক্ত যুবকের জামানতের টাকা ও পারিশ্রমিক ফেরত না দিয়ে তালবাহনাসহ আরো টাকা জামানত করার কথা বলা অব্যাহত রাখে। বিষয়টি উক্ত যুবক বুঝতে পারে তিনি প্রতারণার স্বীকার হয়েছেন।

উল্লেখিত প্রতারক চক্রে নগদ,বিকাশ ও ব্যাংক একাউন্ট ব্যবহার করে যুবককে পারিশ্রমিক দেওয়ার আশ^াস দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা টেনে নিয়ে বিশ^াস ভঙ্গসহ আত্মসাত করেছে।

উক্ত যুবক যশোর জেলা গোয়েন্দা শাখা সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল এর স্মরনাপন্ন হলে তারা তদন্তে নেমে উক্ত প্রতারক চক্রের সন্ধানে ঢাকাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews