1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত ৩৯ জন শিক্ষার্থী নিয়ে কলেজ শাখার যাত্রা শুরু

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত
৩৯ জন শিক্ষার্থী নিয়ে কলেজ শাখার যাত্রা শুরু

বিশেষ প্রতিনিধি :

একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার যাত্রা শুরু হয়েছে। প্রথমবারের মতো চালু হওয়া যবিপ্রবির স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় বিভিন্ন বিভাগে মোট ৩৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর আগে মাধ্যমিক পর্যায় পর্যন্ত যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম চালু ছিলো।

১৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, তথ্য ও প্রযুক্তির যুগে বিশ^ এখন বিশ^গ্রামে পরিণত হয়েছে। এই তথ্য ও প্রযুক্তিকে সঠিক ব্যবহারের মাধ্যমে তোমরা নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলবে আমি সেই প্রত্যাশা করি। একজন শিক্ষার্থীর জন্য কলেজ জীবনের পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ।

এখন থেকে জীবনের লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে হবে তাহলেই তোমরা আগামীতে সফলতা অর্জন করতে পারবে। তোমাদের সফলতার মধ্য দিয়ে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ দেশব্যাপী সুনাম অর্জন করবে বলে আমি আশা রাখি।

অনুষ্ঠানে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন,

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, যবিপ্রবির প্রক্টর ড. মো. ওমর ফারুক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধানশিক্ষক মো. আবুল কালাম আজাদ, শিক্ষক মো. আশিক ইকবাল, নবীন শিক্ষার্থী উম্মে হাবীবা,

তানভীর হাসানসহ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের পূর্ব নাম শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আবুল হোসেন মুন্সিসহ যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews