1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরের বাঘারপাড়া ও ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া ও ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত

যশোর অফিস :

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বাঘারপাড়া ও ঝিকরগাছায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

এ সময় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে ট্রাকের বাঁশ বাসের ভেতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে বাসচালক আক্তার হোসেন (৩৫),মারা যান।

গুরুতর আহত অবস্থায় যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু জাফরকে যশোর সদর হাসপাতালে এবং নড়াইলের

লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই নিক্কন আঢ্যকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন,“দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, সোমবার ভোর ৫টার দিকে ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকায় যশোর-ন (১১-০৩৯৪) নম্বরের একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজ পরিবহনের ঢাকা মেট্রো-ব (১২-৩৬৯৩) নম্বরের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপচালক রুহুল কুদ্দুস (৩৮)। রুহুল কুদ্দুস যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রামের মৃত নেছার আলীর ছেলে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews