1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে অনলাইনে প্রতারণায় ৪৭ লাখ টাকা খোয়া, মামলা

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

যশোরে অনলাইনে প্রতারণায় ৪৭ লাখ টাকা খোয়া, মামলা

যশোর অফিস :

অনলাইনে প্রতারণা করে প্রায় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার মৃত আলমের ছেলে জাহাঙ্গীর আলম অজ্ঞাত ৭/৮জনের নামে মামলাটি করেন। অজ্ঞাত আসামিদের নাম পারিচয় না জানলেও তাদের নামে বিকাশ অ্যাকাউন্ট ও একাধিক ব্যাংকের হিসাব নম্বর এজাহারে উল্লেখ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম এজাহারে উল্লেখ করেছেন, একটি ওয়েবসাইড থেকে গত ২২ মার্চ টেলিগ্রামে লিংক দেয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, ম্যাসেজ পাওয়ার পর তিনি বিভিন্ন সময় টেলিগ্রামে আসামিদের সাথে কথা বলতেন।

বলা হয় তাদের কাছ থেকে কাজ পাইতে হলে জামানত হিসাবে টাকা দিতে হবে। কাজ না করলে টাকা ফেরৎ দেয়া হবে। তিনি ওই দিন দুপুরে একটি নগদ নম্বরে ১০ হাজার টাকা পাঠান।

আনুমানিক এক ঘন্টা পর তার কাছে জামানত ও পারিশ্রমিক বাবদ ১৭ হাজার টাকা পাঠানো হয়। এতেই তিনি বিশ্বাস স্থাপন করেন। পরবর্তীতে জানানো হয় যদি এক লাখ টাকা জামানত রাখাতে পারে তাহলে আরো পারিশ্রমিক দেয়া হবে।

তিনি সিটি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা ও ফেনী শাখায় ২৪ হাজার টাকা পাঠান। এরপর নানা কথার জালে ফঁাসিয়ে বলা হয় জামানতের ফিগার এক লাখ টাকা না হলে পারিশ্রমিক পাঠানো যাচ্ছে না।

তিনি তাদের কথায় বিভিন্ন সময় সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, বিকাশ, নগদসহ নানা মাধ্যমে মোট ৪৬ লাখ ৬৬ হাজার ৭২৫ টাকা পাঠান।

কিন্তু তার পরও জামানত না আসায় এবং তাদের কথাবার্তায় বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি তখন বুঝতে পারেন প্রতারকের খপ্পড়ে পড়েছেন। ফলে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews