1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খাজুরায় মাহাবুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

খাজুরায় মাহাবুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :

দুপুরের পর থেকেই মাঠে যাওয়ার প্রস্তুতি। চারিদিকে রঙিন বেলুন, ব্যানার ও ফেস্টুন। খেলা শুরুর আগ থেকে মাঠে ঢোকার দীর্ঘ সারি। মাঠ ভর্তি দর্শক। সবার মধ্যে টানটান উত্তেজনা।

খেলার প্রথমার্ধের ৮ মিনিটে প্রথম গোলটি করেন স্মিতা মুমু দলের লেফট উইং-ব্যাক সাব্বির। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। এক পর্যায়ে ২০ মিনিটের মাথায় স্টাইকার মিরাজ আরেকটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান।

প্রথমার্ধের বাকি সময়ে গোল শোধে জোর চেষ্টা চালায় প্রতিপক্ষ দল। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে পরাজয় সঙ্গী হয় কাজীপাড়া ক্লাবের।

শনিবার যশোরের খাজুরায় মাহাবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠের চিত্র ছিল এটি। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোরের কাজীপাড়া স্পোর্টিং ক্লাব ও মাগুরার শালিখা উপজেলার স্মিতা মুমু ফুটবল একাদশ।

এদিন বিকেল চারটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেফারি হুমায়ন কবিরের বাঁশিতে শুরু হয় নকআউটের এ ফুটবল লড়াই।
এর আধাঘন্টা আগে নানা রঙের বেলুন অবমুক্ত করে টুর্নামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।

বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামছুর রহমান ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব হোসেন, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মাহাবুর রহমানের বড়ভাই রুবেল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্টাইকার মিরাজ। ধারাবিবরণীতে ছিলেন, মাসুম রেজা তুষার, সুলতান মাহমুদ ও ইফতেখার পিপুল।

আগামী ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাগুরার শালিখা ব্রাদার্স ইউনিয়ন ও একতা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৬০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews