1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

কেশবপুর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

এখনই সময় বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুবদের অংশগ্রহন সঠিকভাবে নিশ্চিত করা। সেই লক্ষ্যে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনকে সামনে রেখে ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কেশবপুর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজির) এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পরিত্রাণ অফিসের সভাকক্ষে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পিএফজি’র সমন্বয়কারী জনাব মো. মুনছুর আলি। সভার সভাপতিত্ব করেন ওয়াইপিএজির সমন্বয়কারি আবু সাঈদ।

এফসিডিও এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের উক্ত সভায় উপস্থিত ছিলেন ওয়াইপিএজির সমন্বয়কারী আবু সাঈদ, ছাত্রদলের মো: সাকিবুল হাসান মুসা, দলিত প্রতিনিধি পুষ্পিতা দাশ সহ স্থানীয় রাজনৈতিক ও যুব সংগঠনের নেতৃস্থানীয় যুব প্রতিনিধি।

উক্ত সভায় পরবর্তি ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহন করার বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মাঠ সমন্বয়কারি মো: আশরাফুজ্জামান। সভায় ছাত্রদল, ইসলামিক ছাত্র প্রতিনিধি, নারী প্রতিনিধি ও অন্যান্য যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহন করা হয় তাতে সতস্ফুর্তভাবে অংশগ্রহন করবে বলে মত প্রকাশ করেন।

বিশেষ করে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক শিক্ষক ও অভিভাবকের সাথে সম্মিলিত সচেতনতা প্রোগ্রাম বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হয়।

উপজেলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ সভাটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews